রাঙামাটিতে এলজি কার্তুজসহ জেএসএস কালেক্টর আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে এলজি কার্তুজসহ জেএসএস কালেক্টর আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোনের অধীনস্ত বাঙ্গালহালিয়া সাব জোন অধিনায়ক লেঃ শিকদার সৈকত ইসলামের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলিসহ গতকাল (৩রা মে) রাত ১২টার সময় উথোয়াইচিং মারমা কে তারবাড়ী হতে আটক করে।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসহংতি সমিতি(সন্তু) দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত। আটককৃত কালেক্টর রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে উথোয়াইচিং মারমা। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে চাঁদা উত্তোলন করে আসছে বলে জানান। তাকে রাজস্থলী থানায় সোর্পদ করা হয়েছে বলে সেনাবাজিনীর সুত্রে জানাযায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান জানান, সেনাবাহিনী একজন অস্ত্রসহ আসামী ধরছে বলে শুনেছি, থানায় হস্তান্তরের পর আইন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।