খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারীতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের জন্য অব্যাহত রয়েছে সেনাবাহিনীর মানবিক সহায়তা।

করোনাকালীন মানবিক সহায়তার অংশ হিসেবে সকালে (৫ মে) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় চব্বিশ মাইল মহালছড়ি ডিগ্রী কলেজ এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।

এছাড়া, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে বুধবার সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দূর্গম রাঙ্গাপানি ও ওয়াকছড়িপাড়া এলাকায় ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, চিনি ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সিন্দুকছড়ি জোনের সেনাকর্মকর্তারা।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই নিজেদের রেশনের অংশ হতে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। এধারা অব্যহত থাকবে জানিয়ে তিনি সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর এমরান, ক্যাপ্টেন শরিফ, ক্যাপ্টেন আশিক ও ক্যাপ্টেন শাহবাজ’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।