শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ - Southeast Asia Journal

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ১১ মাস বন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও দেশবাসীর আন্দোলন, এবং দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। কারামুক্তির পর ২০০৮ সালের নির্বাচনে তার নেতৃত্বে অংশ নিয়ে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। এরপর সরকার গঠন হলে তিনি প্রধানমন্ত্রী হন।