বাজেট অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি - Southeast Asia Journal

বাজেট অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে পাস হওয়া চারটি বিলে সম্মতি প্রদান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাষ্ট্রপতি বিলগুলোতে সম্মতি প্রদান করেন।

বিল চারটি হচ্ছে, নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১।