সিনহা হত্যা মামলায় পলাতক আসামি এএসআই সাগরের আত্মসমর্পণ - Southeast Asia Journal

সিনহা হত্যা মামলায় পলাতক আসামি এএসআই সাগরের আত্মসমর্পণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন।

দীর্ঘ ১০ মাসের বেশি সময় পলাতক থাকার পর বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।