বিমান বাহিনী প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ.ই. অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উভয় পক্ষ দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।