বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহা পিণ্ডদান সম্পন্ন - Southeast Asia Journal

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহা পিণ্ডদান সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বার্ষিক অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বৌদ্ধ ভিক্ষুদের মহা পিণ্ডদান শুক্রবার ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। ভিক্ষু ও দায়ক দায়িকাদের তিন মাস বর্ষাবাস এবং কঠিন চীবর দান উৎসব শেষে নভেম্বরের মাঝামাঝি সময়ে বৌদ্ধ ভিক্ষুদের আনুষ্ঠানিকভাবে পিণ্ডদান করা হয়ে থাকে। বিভিন্ন বৌদ্ধ বিহারের সিনিয়র ভিক্ষুরা এতে অংশ নেন।

শুক্রবার সকালে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার থেকে ভিক্ষু সমাজ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দায়ক দায়িকাদের উৎসর্গ গ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শহরের মধ্যম পাড়ায় নিজ বাসভবনের সামনে ভিক্ষুদের অষ্টাঙ্গে প্রণাম জানান এবং দান উৎসর্গ করেন। মন্ত্রীর সহধর্মিনী মে হ্লা প্রু, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার, সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বৌদ্ধ ধর্মাবলম্বী কয়েক হাজার নর-নারী পিণ্ডদান অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, এবার পিণ্ডদান অনুষ্ঠানে ৩১১ জন বৌদ্ধ ভিক্ষু অংশ নিয়েছেন।

You may have missed