আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন - Southeast Asia Journal

আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের সাথে রেল যোগাযোগ পুনরায় চালু করতে চেষ্টা করে যাচ্ছে ভারত। দুই দেশের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সমন্বয় গ্রুপের (আইএমসিজি) এক বৈঠকে আলোচনাকারীরা এ কথা জানান।

কোভিডের কারণে বন্ধ থাকা ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন যোগাযোগ পুনরায় চালুর জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের নানা দিক ব্যবস্থাপনার জন্য আইএমসিজি-এর সচিব পর্যায়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও নেপালের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সীমান্ত অবকাঠামো নির্মাণ, আফগানিস্তান ও মিয়ানমারকে মানবিক সহায়তা প্রদান, ভুটান ও মালদ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং শ্রীলঙ্কার সাথে মৎস্য সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ, কানেক্টিভিটি, সীমান্ত অবকাঠামো, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা, এবং সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গে কাজ করার জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

You may have missed