দুর্গম পাহাড়ে গুলিতে নিহত ৩, তদন্ত করছে পুলিশ - Southeast Asia Journal

দুর্গম পাহাড়ে গুলিতে নিহত ৩, তদন্ত করছে পুলিশ

রাঙামাটিতে নির্বাচনী প্রচারণায় বাঁধা জেএসএসের, থানায় জিডিরাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কতর্কৃ অস্ত্রের মুখে শ্রমিক অপহরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়থলি ইউনিয়নে অজ্ঞাতদের গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা।

ইউপি চেয়ারম্যান আতোমং মারমা দাবি করেছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের সাইজাম পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্গম গ্রামের এই পাড়াটিতে তিনটি পরিবার বসবাস করতেন। তারা সবাই ত্রিপুরা জনগোষ্ঠীর। গতকাল সন্ধ্যার দিকে ‘কুকি চীন’ পার্টি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা তাদের ওপর হামলা করে এবং হামলায় তিনজন নিহত হন।

নিহত যে তিনজনের নাম পাওয়া গেছে তারা হলেন- বিশ্ব চন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরা ত্রিপুরা। এরমধ্যে বিশ্ব চন্দ্র ও সুভাষ ত্রিপুরা সম্পর্কে পিতা-পুত্র বলে জানান ইউপি চেয়ারম্যান।

তিনি বলেন, এর আগেও মে মাসের দিকে ওই পাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তখন হতাহতের খবর না পেলেও এবার তিনজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ‘কুকি চীন পার্টি’র লোকজন পাড়াবাসীকে গুলি করেছে। এতে তিনজন মারা গেছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, হতাহতের ঘটনা শুনেছি। তবে সত্য মিথ্যা এখনো নিশ্চিত না। দুর্গম এলাকা সেখানে পৌঁছানো কঠিন, তদন্ত চলছে।

প্রসঙ্গত, বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম এই ইউনিয়নে সড়ক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নেই। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এ ইউনিয়নে চাইলেই যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। রাঙ্গামাটি-বান্দরবানের সীমান্তবর্তী এই ইউনিয়নটির মানুষের যাতায়াত মূলত বান্দরবানের রুমা উপজেলা হয়ে। যে কারণে রাঙ্গামাটির স্থানীয় পুলিশ প্রশাসনকেও তথ্য পেতে বেগ পেতে হচ্ছে।

You may have missed