সাজেকের দুর্গম পাহাড়ে মুমূর্ষু তরুণীর জীবন বাঁচালো বিজিবি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রভাতী ত্রিপুরা

সাজেকের দুর্গম পাহাড়ে মুমূর্ষু তরুণীর জীবন বাঁচালো বিজিবি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রভাতী ত্রিপুরা

সাজেকের দুর্গম পাহাড়ে মুমূর্ষু তরুণীর জীবন বাঁচালো বিজিবি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রভাতী ত্রিপুরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জুপ্পুই এলাকায় অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় থাকা এক তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে তার জীবন রক্ষা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দ্রুত ও মানবিক উদ্যোগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রভাতী ত্রিপুরা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, জুপ্পুই এলাকার বাসিন্দা প্রভাতী ত্রিপুরা হঠাৎ তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যান। তার স্বামী রুহিম ত্রিপুরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুর্গম এলাকায় কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় তিনি দ্রুত চিকিৎসা সহায়তার আশায় বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) জুপ্পুই বিওপিতে ছুটে যান।

সাজেকের দুর্গম পাহাড়ে মুমূর্ষু তরুণীর জীবন বাঁচালো বিজিবি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রভাতী ত্রিপুরা

খবর পেয়ে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবি সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে তারা প্রভাতী ত্রিপুরাকে উদ্ধার করে দীর্ঘ পথ পায়ে হেঁটে জুপ্পুই বিওপিতে নিয়ে আসেন।

বিওপিতে পৌঁছানোর পর বিজিবির পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরে তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সময়মতো বিজিবির সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। বিজিবির এ মানবিক উদ্যোগে প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পেয়েছেন বলে তারা মনে করছেন। এ ঘটনায় জুপ্পুই এলাকার বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাজেকের দুর্গম পাহাড়ে মুমূর্ষু তরুণীর জীবন বাঁচালো বিজিবি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রভাতী ত্রিপুরা

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডও বিজিবির দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক প্রয়োজন মেটাতে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রভাতী ত্রিপুরার চিকিৎসাসেবা সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অনেক দুর্গম এলাকায় এখনও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও যোগাযোগ সুবিধা গড়ে ওঠেনি। ফলে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর মানবিক সহায়তা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *