ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৮০ হাজার ডলার জব্দ - Southeast Asia Journal

ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৮০ হাজার ডলার জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। গত বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নং পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বিকাল ৪টায় ৬ বিজিবির দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার হবে- এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে আট বান্ডেল ডলার জব্দ করা হয়। আট বান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।