আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা

আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা

আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের জনগণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা

আলীকদম জোন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীদের সমন্বয়ে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ৭৬ জন শিশু রয়েছে।

দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে বলে জানান সংশ্লিষ্টরা। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা

আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আলীকদম জোন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলীকদমে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এমন ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত উপকারী। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *