শোক দিবস উপলক্ষে গুইমারা সেক্টরের উদ্যোগে চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টর এবং গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে বিজিবি সেক্টর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক।
এসময় সেক্টরের জি.এস.ও.টু মেজর রাশেদ মাহমুদসহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
পরে স্থনীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ডা. মেজর উম্মে হাবিবা।