বান্দরবানে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সেনা সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের থানচিতে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিমুল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার আড়াইশকিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল আলিককদম-১৬ ইসিবির সেনা সদস্য। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, বিকেল ৪টার দিকে জিপ গাড়িতে আলিককদম থেকে সেনাবাহিনী একটি দল থানচিতে যাচ্ছিল। পথে আড়াইশকিলো নামক স্থানে জিপটি নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সেনা সদস্য শিমুল মারা যান। এ সময় আহত হন আরও তিন সেনা সদস্য।
আহতদের থানচি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হবে বলে জানান ওসি।