টেকনাফে হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে একটি ৩৬-হ্যান্ড গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুর ২টার পর টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ের মাঠে গ্রেনেডটি ধ্বংস করেন তারা।
ক্যাপ্টেন ইসরাত জাহান এশার নেতৃত্বে পাঁচ সদস্যের বোম ডিসপোজাল টিম গ্রেনেডটি ধ্বংস করে। এ ছাড়া উপস্থিত ছিলেন থানা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাসসহ অন্য কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, ‘পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি আজ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ধ্বংস করেছেন।’
এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার পুরনো পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় হ্যান্ড গ্রেনেড পাওয়ার পর স্থলটি ঘিরে রেখেছিল পুলিশ।