রামগড়ে বিজিবির অভিযানে মদ ও গাঁজাসহ আটক ১ - Southeast Asia Journal

রামগড়ে বিজিবির অভিযানে মদ ও গাঁজাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজাসহ রতন চন্দ্র দে(৪০) নামের একজনকে আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর সদস্যরা।

শনিবার (৫ নভেম্বর) রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ রামগড় বিওপির সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল অফিসটিলা এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদকসহ রতন দে কে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত রতন চন্দ্র দে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শশ্মানটিলা নিবাসী মৃত ধীরেন্দ্র চন্দ্র দে এর পুত্র বলে জানা গেছে।

রামগড় বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারাক জানান, পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যাক্তি ও সহায়তাকারীকে ঘটনাস্থল হতে পলাতক ৩ জনকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে।

৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্ণেল হাফিজুর রহমান বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি ।