বান্দরবানে সরকারের ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিং
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-এ জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সানিউল ফেরদৌস।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, বান্দরবানের লামা উপজেলা-এ ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।