রামগড়ে বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ - Southeast Asia Journal

রামগড়ে বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর অর্থায়নে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ২০২২ শিক্ষাবর্ষের কম্পিউটার ক্লাবের ৪১তম ব্যাচের প্রশিক্ষণ বিভাগের ২৭ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সকালে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি প্রশিক্ষণ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষনে ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রামগড় জোন (৪৩ বিজিবি) অপারেশন এবং দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান। রামগড় জোন প্রতিনিয়ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহাম্মেদ, জোন এনসিও ঠান্ডু মিয়াসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।