গুইমারায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা, ব্যাগ ভর্তি বাজার ও মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

গুইমারায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা, ব্যাগ ভর্তি বাজার ও মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ই নভেম্বর) সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারনের মাঝে সর্বমোট ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ৩০০ টি পরিবারকে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজার এবং ৫০ টি পরিবারকে সম্প্রীতি বিপনীর মাধ্যমে সর্বমোট ৬৫০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুনসহ বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, খাগড়াছড়ি সাংবাড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ১০ টাকার সুপারশপ উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান পরিদর্শন এবং সর্বশেষে গুইমারা বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম-দক্ষিণ দিকে অবস্থিত সম্প্রীতি বিপনী উদ্বোধন করেন, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সূত্র জানায়, গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।