বঙ্গবন্ধুই প্রথম দেশের প্রতিরক্ষানীতি প্রণয়ন করেন: সেনাপ্রধান - Southeast Asia Journal

বঙ্গবন্ধুই প্রথম দেশের প্রতিরক্ষানীতি প্রণয়ন করেন: সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষানীতি প্রণয়ন করেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাবাহিনীর সাঁজোয়া কোরে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮-এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষানীতি প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই উন্নয়নের পথ ধরেই আজকের এই অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান এবং একইসঙ্গে বাস্তবায়িত হলো সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর আরেকটি ধাপ।

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের একটি ক্যাভালরিতে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টের অ্যাডহক এসএএম রেজিমেন্ট আর্টিলারিতে কিউডব্লিউ ১৮-এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে ইউনিট দুটির সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদসহ ঊর্ধ্বতন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা, কক্সবাজার এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।