মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫)। আহতদের মধ্যে শাহেরা খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। মৃত আব্দুল মালেক ওই এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জালিল মিয়া জানান, টানা বর্ষণে রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী নিয়মিত আব্দুল মালেকের বাড়ির বারান্দায় নিজের অটোরিকশা চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখেই চলে যান। পরদিন দুপুরে আব্দুল মালেক ওই মাল্টিপ্লাগ খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের চেষ্টাকালে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তিনজনকেই উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অপর দুই আহতকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে, যাদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।