বান্দরবানের দুর্গম বন্যাকবলিত এলাকায় ৫৩ পানিবন্দি পরিবারের পাশে সেনাবাহিনী

বান্দরবানের দুর্গম বন্যাকবলিত এলাকায় ৫৩ পানিবন্দি পরিবারের পাশে সেনাবাহিনী

বান্দরবানের দুর্গম বন্যাকবলিত এলাকায় ৫৩ পানিবন্দি পরিবারের পাশে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) বান্দরবান সদর জোনের উদ্যোগে কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ৫৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া এবং বাকিছড়া মুখ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় পৌঁছে সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ এবং বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা প্রতিটি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পুরো কার্যক্রমে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম অবস্থানের কারণে বন্যা শুরুর পর থেকে তাদের এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী উপস্থিতি ও মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। তারা বলেন, সংকটের এই সময়ে সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে, তা তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি উপেক্ষা করে সেনাসদস্যদের সরাসরি উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ এবং খোঁজখবর নেওয়া তাদের মধ্যে নতুন করে আস্থা ও সাহস জুগিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদান তাদের অন্যতম দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ, উদ্ধার ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *