কক্সবাজারে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক - Southeast Asia Journal

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ ফরিদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।

আটক ফরিদ হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছনের ছেলে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ভোর সাড়ে ৪টায় মরিচ্যা বাজার উত্তর স্টেশনস্থ জিএমএস কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ আলম জানিয়েছে তার সাথে থাকা উবায়দুল হক (৩৫) কৌশলে পালিয়ে যায়। সে ও উবায়দুল হক পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন ধরে ইয়াবার কারবারি করে আসছে।