থানচিতে ৩৮ বিজিবি কোয়াটারের দেওয়াল ধ্বসে ৪ নির্মাণ শ্রমিক আহত - Southeast Asia Journal

থানচিতে ৩৮ বিজিবি কোয়াটারের দেওয়াল ধ্বসে ৪ নির্মাণ শ্রমিক আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের থানচির বলিপাড়া ৩৮ বিজিবি সদর দপ্তরের ভিতর একটি পরিত্যক্ত ভবনের দেয়াল ধ্বসে ৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছে।

শনিবার ২৫ মে সকাল আটটায় দেওয়াল ধ্বসের এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান উন্নয়নের কাজে ব্যবহৃত নির্মান সামগ্রী একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিলো। সকালে চার শ্রমিক নির্মাণ সামগ্রীগুলো বের করতে গেলে হঠাৎ দেওয়াল ধ্বসে ৪ নির্মাণ শ্রমিক আহত হয়।

আহত ব্যক্তিরা হলেন এনায়েত হোসেন (৩০) মোহাম্মদ আরাফাত( ২০) মোঃ নাঈম (২০) ও পরিমল (৪৫)।

আহতদের ৪ শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করে ব্যাটালিয়নে কর্মরত চিকিৎসক। কিন্তু তাদের অবস্থা গুরুতর দেখায় বর্তমানে তাদেরকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করে বান্দরবান সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

You may have missed