টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২৯ জনুয়ারি) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশনের অভিযানে টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদীতে একটি ডিঙি নৌকা থেকে ২ জন ব্যক্তিকে নদীতে ভাসিয়ে রাখা ফ্লোটিং নৌকায় উঠতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়।

ঘটনার গতিবিধি বুঝতে পেরে সন্ত্রাসীরা নৌকাটি নিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক পানিতে ফ্লোটিং এর সাহায্যে অভিনব কায়দায় ভাসিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ধরণা করা হচ্ছে মাদক পাচারকারীরা নতুন পন্থা হিসাবে মাদক পাচারের এ পদ্ধতি ব্যবহার করছে। জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।