আলীকদম-থানচি সড়কে অভিযান: আফিম বীজসহ চাষী আটক, সশস্ত্র গোষ্ঠীর যোগসাজশের অভিযোগ

আলীকদম-থানচি সড়কে অভিযান: আফিম বীজসহ চাষী আটক, সশস্ত্র গোষ্ঠীর যোগসাজশের অভিযোগ

আলীকদম-থানচি সড়কে অভিযান: আফিম বীজসহ চাষী আটক, সশস্ত্র গোষ্ঠীর যোগসাজশের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এক কথিত আফিম চাষি ও সশস্ত্র গোষ্ঠীর সহযোগীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গতকাল সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর একটি দল লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি ইংনা চন্দ্র ত্রিপুরা আলীকদম-থানচি সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা।

জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে আফিমের বীজ উদ্ধার করা হয়।

জানা গেছে, ইংনা চন্দ্র ত্রিপুরা অতীতে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি চলতি বছরও একই এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে আফিম ও গাঁজা চাষের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে অবৈধ মাদক চাষ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *