খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে (২৯ জানুয়ারি) জেলার মাটিরাঙ্গা উপজেলার একটি হোটেলের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলাধীন ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণের সাথে কেন্দ্রীয় কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবুর রহমান।
এ সময় মহাসচিব আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব মাসুম রানা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সিরাজ পাটোয়ারীসহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায়, স্বচ্ছতার সাথে সকলকে সংগঠন পরিচালনা করার জন্য আহবান জানিয়ে কাজী মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ের নির্যাতিত, নিপীড়িত বঞ্চিত ও সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। সে ক্ষেত্রে প্রত্যককে জনগণের কাছে পৌঁছাতে হবে। দ্রুত সকল উপজেলার পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।