রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিযন অধিনস্ত ১০ আর ই ব্যাটালিয়নের সদস্যরা।
রবিবার (৫ মার্চ) কাপ্তাই রাইংখিয়ং বাজার এলাকায় নৌপথে টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্বার করে সেনা সদস্যরা।
জানা যায়, টহল দল কর্তৃক টহল দেয়ার সময় নৌপথে ৪ জন লোকের গতিবিধি সন্দেহ হয়। সন্দেহভাজন ৪ জনকে ডাক দিলে তারা একটি বস্তু পানিতে ফেলে নৌকা হতে পালিয়ে যায়। পরে টহল দল পানিতে ডুব দিয়ে হতে ১টি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।
সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।