ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান - Southeast Asia Journal

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাঙামাটির লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিঞা এর দিকনির্দেশনায় লংগদু জোনের অন্তর্গত ইয়ারাংছড়ি ক্যাম্পের আওতাধীন সেনা মৈত্রী স্কুলে স্থানীয় ১৮০ জন চিকিৎসা বঞ্চিত দুস্থ ও অসহায় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে এই চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহম্মেদ সজল।

চিকিৎসাসেবার পাশাপাশি এদিন রোগীদের ব্লাড প্রেশার ও ডায়াবেটিসেরও পরীক্ষা করা হয়।

এসময় লংগদু জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিঞা, বলেন, বিভিন্ন সময় লংগদু জোন কর্তৃক বিনামূল্যে সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এধরনের কাজ অব্যাহত থাকবে।

You may have missed