খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চৌংরাছড়ি গুচ্ছগ্রাম এর অন্তর্গত নতুনপাড়া এলাকায় শতাধিক স্থানীয় জনগণের মাঝে এসব মানবিক সহায়তা বিতরণ করেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।
মানবিক সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
এ সময় জোন অধিনায়ক বলেন, রোজার মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে।
উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মহালছড়ি সেনা জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।