খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

জানা যায়, গতকাল ৮ এপ্রিল শনিবার রাতে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ইউনিয়নের কুকিপড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা (১৮) কে আটক করে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জোবায়ের মাহমুদের নেতৃত্বে একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

You may have missed