কলাগাছের সুতায় তৈরি হচ্ছে নতুন শাড়ি, উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে - Southeast Asia Journal

কলাগাছের সুতায় তৈরি হচ্ছে নতুন শাড়ি, উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে কলাগাছের সুতায় এবার আরও একটি উন্নত মানের কলাবতী শাড়ি তৈরি হচ্ছে।

রোববার (৭ মে) চরকায় সুতা কাটা শেষ করা হলে আগামীকাল সোমবার শুরু হবে শাড়ি বুননের কাজ। কালাঘাটার পিস হস্তশিল্প কেন্দ্রে বুননশিল্পীরা এখন এ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বুনন শেষ হলে শাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, জানিয়েছেন উদ্যোক্তা সংস্থা পিস নারী কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক (ইডি) সাইং সাইং উ মারমা।

জেলা শহরের কালাঘাটায় গিয়ে দেখা যায়, পিসের নির্বাহী পরিচালক সাইং সাইং উ নিজে তাঁতে শাড়ি বুননকাজে ব্যস্ত। পাশে রয়েছেন প্রশিক্ষক ও মণিপুরি বুননশিল্পী কবিতা দেবী। একটি কুটিরে কলাবতী বুননকাজের প্রস্তুতি চলছে। পরীক্ষামূলক প্রথম কলাবতী শাড়ি বুননশিল্পী রাধাবতী দেবী এবারে আসতে পারেননি। মৌলভীবাজারের কমলগঞ্জের দত্ত সিংহ নামের একজন পুরুষ শিল্পী (কারিগর) কাজ করছেন। সেখানে উন্নত মানের আরেকটি তাঁত বসানো হয়েছে।

You may have missed