রাঙামাটির রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক অবৈধ সেগুন গোলকাঠ জব্দ - Southeast Asia Journal

রাঙামাটির রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক অবৈধ সেগুন গোলকাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক গুলশাখালী চৌমুহনীতে বিশেষ অভিযান পরিচালনা করে সেগুন গোল কাট জব্দ করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাত ১০টায় রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো: শাকিল আলম এর নির্দেশনায় হাবিলদার মো: জাহিদুল আজাদ এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চৌমুহনী বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৪০ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য আশি হাজার টাকা।

বিজিবি জানায়, উক্ত গোলকাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো: শাকিল আলম জানান, অবৈধ কাঠ সহ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

You may have missed