রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান

রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান

রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে বহুমুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় রামগড় উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় রামগড় জোন সদরে আয়োজিত এ কর্মসূচি পরিচালিত হয়।

রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সাংগ্রাই ও বৈসাবি উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদানসহ এদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

একইসঙ্গে একটি মাদ্রাসা ও এতিমখানায় ঢেউটিন বিতরণ, দরিদ্র দুইজন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ সহায়তা দেওয়া হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান

এসময় তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করা বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছি। শিক্ষা, চিকিৎসা ও জরুরি সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় সচেষ্ট থাকবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসনে ভূমিকা রাখছে বাহিনীটি।

এদিকে স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ জনসাধারণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রামগড়ে অসহায়দের পাশে দাঁড়াল বিজিবি, উৎসব উদযাপনসহ শিক্ষা-চিকিৎসায় সহায়তা প্রদান

সহায়তা পাওয়া ব্যক্তিরা বিজিবির এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এসময় জোন উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রমের মাধ্যমে জনসেবামূলক ভূমিকা রেখে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *