রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু উদ্ধার, মহিলাসহ ৩ অপহরণকারীকে আটক - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু উদ্ধার, মহিলাসহ ৩ অপহরণকারীকে আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় ৪ বছরের শিশু অপহরণের জেরে ভুক্তভোগীর পরিবারের উখিয়া থানার মামলা দায়েরের ভিত্তিতে, উখিয়া থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে শিশু ভিক্টিমকে উদ্ধারপুর্বক তিন অপহরণকারীকে আটক করেছেন।

গত ৩ সেপ্টেম্বর রোববার সকালে উখিয়া থানা চত্ত্বরে উখিয়া টেকনাফ জোনের এএসপি (সার্কেল) মো: রাসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ২ সেপ্টেম্বর তারিখ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মোচনী এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধারপুর্বক, অপহরণের সাথে জড়িত ১ মহিলাসহ ৩ জনকে আটক করেন উখিয়া থানা পুলিশ।

আটকৃতবা হলেন, সাদেক (২৬), ফয়সাল (২৩) ও রোকসানা (১৬)।

তিনি আরো বলেন, অনেকদিন যাবৎ উখিয়া টেকনাফ থানা এলাকায় অপহরণকারীরা, অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে একটি ঘৃন্য অপরাধ সংগঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পালংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে রায়হান (৪) নামক এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করেন এক অপহরণকারী চক্র। এ চক্রের মুল পরিকল্পনাকারী সাদেক ও ফয়সাল। তারা রোহিঙ্গা শিশু রায়হানকে অপহরণ করে টাকা আদায়ের পরিকল্পনা করে।

গত ৩০ আগষ্ট সকাল ১১টার দিকে ক্যাম্প ১৬ থেকে ঐ শিশুকে ২০ টাকার লোভ দেখিয়ে অপহরণ করে আটক সাদেক ও ফয়সাল। শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় টেকনাফ থানাধীন মুচনী রেজিষ্টার্ড ক্যাম্পের পেছনে দুর্গম পাহাড়ি এলাকায়। তারা শিশু ছেলেটির উপর মানবিক অত্যাচার চালালে সে এক প্রকার নির্বাক হয়ে যায়। শিশুটিকে ভয়াবহ নির্যাতন করে শিশুর মা বাবাকে কান্নার শব্দ মোবাইলে শুনিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে, শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি সার্কেল আরো যোগ করেন, তথ্যটি হাতে আসার পর, মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে ভিক্টিম উদ্ধার ও জড়িতদের উদ্ধার অভিযানে চালানো হয় সাঁড়াশি অভিযান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: নাদিম আলীর নেতৃত্বে উখিয়া থানার চৌকস দল দূর্গম পাহাড়ের ঢালে আধুনিক প্রযুক্তি ( ড্রোন)’র সহযোগিতায় দুর্বৃত্তদের অবস্থান লক্ষ্য করে গভীর রাতে ভারি বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। টেকনাফ থানার মুচুনী ক্যাম্পের সি ব্লকের হোসেনের বাসা থেকে অপহরণ চক্রের মহিলা সদস্য রোকসানার (১৬) কাছ থেকে ভিক্টিম রায়হানকে উদ্ধার করা হয়। সাথে গ্রেফতার করা হয় সাদেকের সঙ্গীয় ফয়সালকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা ঘোষণা করেন।