পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী– ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী। আমরা বিশ্বাস করি সমাজে যারা একটু পিছিয়ে রয়েছে তাদের পাশে থাকা ভালো কাজ, পূণ্যের কাজ। সেনাবাহিনী পার্বত্য এলাকায় সবসময় ভালো কাজের পাসে ছিল, আছে, থাকবে। আমরা সকলেই একসময় বয়সে ছোট ছিলাম,পরে যার যার প্রচেষ্টার মাধ্যমে লেখা পড়া,করে একেকজন জীবনে একেক পথে এগিয়ে এসেছি।তোমরা যদি লেখাপড়ার পেছনে সময় দাও তাহলে তোমাদের ফলাফল ও ভালো হবে।
যে যেই কাজে বেশি সময় দিবে সে সেই অবস্থানে পারফরম্যান্স ভালো করতে পারবে। বান্দরবানে সরকারি শিশু পরিবারের নিবাসীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা এর সভাপতিত্বে বান্দরবান সরকারি শিশু পরিবার নিবাসে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোন অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, জিএসও-২ইন্ট, ৬৯ পদাতিক ব্রিগেড, মেজর শায়েখ উজ জামান, জোন উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান তুর্য, সমাজ সেবা অধিদপ্তর,উপ-পরিচালক মিল্টন মুহুরী, সরকারি শিশু পরিবার উপ-তত্বাবধায়ক সত্যজিত মজুমদার, বান্দরবানপ্রেসক্লাবের সেক্রেটারি মিনারুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও একই দিনে সেনা রিজিয়নের পক্ষ হতে জেলার সরকারি শিশু পরিবার সহ মোট ৬ টি অনাথালয়ে প্রায় ৬০০ জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য এ পর্যন্ত সেনা রিজিয়নের পক্ষ হতে জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৫ হাজার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।