বর্ণাঢ্য আয়োজনে ৬১তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করল দীঘিনালা সেনা জোন
![]()
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা ও পাশ্ববর্তী অঞ্চলে সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, পাহাড়বাসীর নিরাপত্তা প্রদানের পাশিাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সূদীর্ঘকাল ধরেই অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ‘দি বেবী টাইগাসর্’।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ পথপরিক্রমায় দেশমাতৃকার সেবায় নিয়োজিত দীঘিনালা জোন ‘দি বেবী টাইগাসর্’ এবার উদযাপন করল তাদের প্রতিষ্ঠার গৌরবময় ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনকে স্মরণীয় করে রাখতে কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য সব অনুষ্ঠানমালার আয়োজন করে সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে পুরো জোন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে একে একে উপস্থিত হয়ে ফুল দিয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা।
এর আগে, আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান জোন অধিনায়কসহ জোনের সামরিক পদস্থ কর্মকর্তারা।
জোন অধিনায়ক রুমন পারভেজ এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার শরীফ মোঃ আমান হোসেন।
এসময় তিনি বলেন, ১৯৭১সালে ৪ইস্ট বেঙ্গল স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহন করে এবং এই বেঙ্গলের সদস্য মোস্তফা কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে শহীদ হন। তাকে বীরশ্রেষ্ঠ উপধীতে ভূষিত করা হয়। এছাড়া বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে পুরস্কার লাভ করে গৌরব অর্জন করে।
তিনি আরো বলেন, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় দেশের যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে। তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দীঘিনালা জোনের যে অবদান রাখছে তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে শাখা এএসইউ খাগড়াছড়ির ডেট কমান্ডার লেঃ কর্নেল ইসতিয়াগ আহম্মেদ, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার-এর প্রধান প্রশিক্ষক লেঃ কর্ণেল মাহফুজ মান্নান সুমন, খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্নেল মো: রফিকুল ইসলাম, ৪ই বেংগলের মেজর মুহাম্মদ মেহদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু ও নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে দীঘিনালা জোনের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন রিজিয়ন কমান্ডার।