কাপ্তাইয়ে দুস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাইয়ের সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জোন সদর দপ্তরে এই আর্থিক অনুদান তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল।
অনুদান বিতরণকালে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও যে কোন সমস্যায় পাশে থাকবে।
এ সময় ১০ আর ই জোনের পক্ষ থেকে গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে এ আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী ক্রয়ের সহায়তায় নগদ অর্থ তুলে দেওয়া হয়।