শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করল মাটিরাঙ্গা সেনা জোন
![]()
নিউজ ডেস্ক
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র এবং বনশ্রী বিদ্যানিকেতনে শিক্ষা সামগ্রী (অফিস সরঞ্জামাদি) প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ৮৭ জন উপজাতি ও ১৩ জন বাঙালির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়াও বনশ্রী বিদ্যানিকেতনে নগদ ৫০ হাজার টাকা মূল্যের শিক্ষা সামগ্রী (অফিস সরঞ্জামাদি) প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে মাটিরাঙ্গা সেনা জোন সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় ব্যক্তিদের জন্য শীতবস্ত্র, নগদ আর্থিক অনুদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।