সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর জাংছড়ি বাংলাদেশ-মিয়ানমার শূন্য রেখার পাশে সে দেশের অভ্যন্তরে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) বিকালে মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. ইব্রাহিম (৪৮) পিতা মেহের আলী। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাইলা বেগমের স্বামী।
আহত মো. ইব্রাহিমকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন তার স্ত্রী লাইলা বেগম। বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।