লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৩ মার্চ) লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মসজিদ নির্মানের জন্য টিন, মসজিদের জন্য মাইক, বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় অনুদান এবং চিকিৎসার জন্য দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের এমন মানবিক সহায়তা এবং ইফতার সামগ্রী পেয়ে দুস্থ ও অসহায় পরিবারগুলো খুশি হয়ে লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed