বান্দরবানের রুমায় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তির সাথে রিজিয়ন কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান।
সোমবার (২৫ মার্চ) সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান রুমা জোনের আওতাধীন বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এরপর তিনি রুমা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার, বান্দরবান জেলার রুমা অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সকলকে একসাথে কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সর্বাত্মক সহযোগিতা রাখবে বলে রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।