খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারাস্থ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোনের হল রুমে মত বোনিময় সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেনগুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বীপ্লব কুমার শীল, মানিকছড়ি থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল হাসান, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা, জালিয়াপাড়া, বড়পিলাক, সিন্দুকছড়ি, হাফছড়ি এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তন ও পাচার, সরকারি সড়কে মালবাহী গাড়িতে ওভার লোডিং ও সীমাতিরক্ত গতি, মাদকদ্রব্য ব্যবহার ও সরবরাহ, জোনের দায়িত্ব পুর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা, বাজারের শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা।
এসময় বক্তারা জোন অধিনায়কের কাছে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান এবং সন্ত্রাস নির্মূল ,শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।