দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করল যামিনীপাড়া ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে।
এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করে বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিয়িন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ ২৬ মার্চ (মঙ্গলবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।
যামিনীপাড়া ব্যাটালিয়ন কর্তৃক ১১৫ জনকে প্রদানকৃত মানবিক সহায়তার মধ্যে ছিলো ইফতার ও শুকনা রসদ (চাল, ডাল, চিনি, সেমাই) ইত্যাদি।
এসময় জোন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইন-শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছে।
মানবিক সহায়তা ব্তিরণকালে জোনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।