ঈদ ও বিজু উৎসব উপলক্ষে লংগদুতে শুভেচ্ছা উপহার বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়িদের বিজু উৎসব উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে লংগদু সেনা জোন।
রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় লংগদু জোনের মাল্টিপারপাস শেডে ৪ শতাধিক পাহাড়ি-বাঙ্গালি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ ও বিজু উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক আহমদ ফারসাদ কবিরসহ অন্যান্য অফিসারবৃন্দ।
শুভেচ্ছা উপহার বিতরণকালে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিবেদিত।
অপরদিকে, সর্বদা সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপকারভোগীরা।