প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করল সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় অসহায়, দুস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৩ জুন) সকাল ১১টায় ব্যাটালিয়ন অধীনস্ত বরাদম, গবাগনা ও হাজাছড়ি অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেলর সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করে ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব।
এসময় তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে ও সুবিধা বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
এদিকে, ত্রাণ সামগ্রী পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।