সাতক্ষীরায় রোহিঙ্গা ২ নারীসহ পাচারকারী আটক

সাতক্ষীরায় রোহিঙ্গা ২ নারীসহ পাচারকারী আটক

সাতক্ষীরায় রোহিঙ্গা ২ নারীসহ পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গাসহ মানব পাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদারকে আটক করেছে রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৪ জুলাই) শ্যামনগ‌র উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দুই রোহিঙ্গা নারী সদস্য হলেন- কক্সবাজারের টেকনাফ এলাকার মো. নূর আলমের কন্যা সাজিদা খাতুন (১৮) ও একই এলাকার হাফেজ আহমেদের কন্যা হাজেরা খাতুন (২১)।

রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৈখালী ক্যাম্পের ইনচার্জ লিয়াকত হোসেন সাংবাদিকদের বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ভারত সীমান্তবর্তী সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি গ্রামে এক মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। এসময় ওই দুই নারী রোহিঙ্গাকে ভারতে পাঁচারকারী চক্রের সদস্য আব্দুল্লাহ তরফদার (৪২) কেও হাতেনাতে আটক করা হয়। সে কালিঞ্চি গ্রামে আকবর হোসেন তরফদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ভারতে মানবপাঁচার করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই নারী রোহিঙ্গাকে ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই দুই নারী রোহিঙ্গা সদস্যসহ পাঁচারকারী আব্দুলাহ তরফদারকে আটক করা হয়। মোটা অংকের টাকায় চাকরির প্রলোভনে তাদের ভারতে পাঁচার করা হচ্ছিল বলেও তিনি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুই রোহিঙ্গাসহ পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed