ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, ৯ মে তাকে গ্রেপ্তার করে সৌদি আরব পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

১৪ মে আহমেদ আলী মুকিবকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশটির আদালত।

সূত্রে জানা গেছে , বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহমদ আলীর অবস্থান নিশ্চিত করা হয়নি।

এদিকে আহমেদ আলী মুকিবের সৌদি আরবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবেশপত্রে জাল সিল মেরে মক্কায় ঢোকার সময় চেকপোস্টে ধরা পড়েন আহমেদ আলী। ৯ মে মক্কা প্রশাসন তার নামে দুটি মামলা করে। এর মধ্যে একটি অভিযোগ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা, আরেকটি নকল সিল ব্যবহার করার অভিযোগ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরাহ পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। তবে এখনো ফেরেননি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *