তিস্তা ক্যানেলের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বোম ডিসপোজাল ইউনিট

তিস্তা ক্যানেলের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বোম ডিসপোজাল ইউনিট

তিস্তা ক্যানেলের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বোম ডিসপোজাল ইউনিট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নীলফামারীর তিস্তা ক্যানেলের পাশে পড়ে থাকা একটি মাইনসাদৃশ্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (১৬ জুলাই) সকালে জেলার কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছিট রাজিব ক্যানেলের বাজার এলাকায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন বিকালে উপজেলার বাজেডমরিয়া ক্যানেল বাজারের তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইনসদৃশ বোমা পড়ে থাকতে দেখে। পরে শিশুরা আশপাশের লোকজনকে জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইনসদৃশ্য বোমা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট এসে বোমা উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার মাইনসাদৃশ্য বোমাটি তাজা ছিল। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণ করে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাইনসাদৃশ্য বোমাটি মুক্তিযুদ্ধ সময়ের।

উল্লেখ, গত ২২ এপ্রিল একই জায়গায় এক পতিত জমি খননের সময়ে শ্রমিকেরা থ্রি নট থ্রি রাইফেলের যন্ত্রাংশ, দুইটি মাইন ও একটি মর্টারসেল উদ্ধার করে পুলিশ। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে ২৫ এপ্রিল সেগুলো বিস্ফোরণ ঘটায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed