বন্যা পরবর্তী সংকট কাটিয়ে উঠতে দুর্গতদের পাশে থাকবে সেনাবাহিনী- ব্রি. জেনারেল রাইসুল
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেছেন, বন্যা পরিস্থিতির উত্তরণ হলেও পরবর্তী সংকট কাটিয়ে উঠতে সেনাবাহিনী বন্যা দুর্গতদের পাশে থাকবে।
তিনি বলেন, দেশের যেকোন ক্রান্তিকালে সেনাবাহিনী সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে জনগনের পাশে ছিলো। এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বন্যা দুর্গতদের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। মানবিক সেবার এ ধারাবাহিকতা ভতিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা পরবর্তীতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে আজ রবিবার (২৫ আগষ্ট) এসব কথা বলেন তিনি।

সূত্র জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যা দূর্গতদের পাশে দাড়িয়ে সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়েছে গুইমারা রিজিয়ন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দূর্গত মানুষেরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না। সেজন্য প্রতিনিয়ত ত্রান সহায়তা এবং সকল প্রকার সাহায্য প্রক্রিয়া করে চলেছে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা।
এই মহৎ কাজের তৎপরতা বেগবান করতে আজ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শনের সময় ১২’শ জন বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় গুইমারা রিজিয়নের একটি মেডিকেল টিম দ্বারা বিনামূল্যে বন্যা দূর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয়, যেখানে প্রায় ৭০০ রোগী চিকিৎসা সেবা পান।
পরে রিজিয়ন কমান্ডার স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিয় করেন এবং তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্তক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
এসময় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, গুইমারা রিজিয়নের বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, লক্ষ্মীছড়ি জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।